তিন ব্যাংকের মুনাফা বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি ব্যাংক চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
এর মধ্যে মুনাফা বেড়েছে তিনটির, কমেছে দুইটির আর মুনাফা অপরিবর্তিত রয়েছে একটি ব্যাংকের।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে এই ছয় ব্যাংকের এপ্রিল-জুন প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
মুনাফা বেড়েছে যেসব ব্যাংকের
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা আগের তুলনায় বেড়েছে। এপ্রিল-জুন প্রান্তিকে তারা প্রতি শেয়ারে মুনাফা দেখিয়েছে ৪২ পয়সা, আগের বছর এই সময় তাদের মুনাফা ছিল ২১ পয়সা। অর্থাৎ মুনাফা বেড়েছে প্রায় ১০০ শতাংশ ।
যমুনা ব্যাংক লিমিটেড এপ্রিল-জুন প্রান্তিকে প্রতি শেয়ারে মুনাফা দেখিয়েছে ৯১ পয়সা, আগের বছর এই সময় তাদের মুনাফা ছিল ৯০ পয়সা। মুনাফা বেড়েছে প্রায় ১.১১ শতাংশ।
ট্রাস্ট ব্যাংক লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা এপ্রিল-জুন প্রান্তিকে ১.০৭ পয়সা, আগের বছর এই সময় তাদের মুনাফা ছিল ১.০৫ পয়সা। মুনাফা বেড়েছে প্রায় ১.৯০ শতাংশ ।
মুনাফা কমেছে যেসব ব্যাংকের
ঢাকা ব্যাংক লিমিটেড এপ্রিল-জুন প্রান্তিকে প্রতি শেয়ারে মুনাফা দেখিয়েছে ২৫ পয়সা, আগের বছর এই সময় তাদের মুনাফা ছিল ৭৪ পয়সা। মুনাফা কমেছে প্রায় ৬৬ শতাংশ ।
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এপ্রিল-জুন প্রান্তিকে প্রতি শেয়ারে মুনাফা দেখিয়েছে ২৯ পয়সা, আগের বছর এই সময় তাদের মুনাফা ছিল ৭১ পয়সা। মুনাফা কমেছে প্রায় ৫৯ শতাংশ ।
মুনাফা অপরিবর্তত
ব্র্যাক ব্যাংক লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা অপরিবর্তিত আছে। এপ্রিল-জুন প্রন্তিকে তারা প্রতি শেয়ারে মুনাফা দেখিয়েছে ১.২৫ টাকা, আগের বছর এই সময় তাদের মুনাফা ছিল ১.২৫ টাকা।
