২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

দীর্ঘমেয়াদী চুক্তিতে আর্সেনালেই মার্তিনেলি

প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পথচলা আরও বিস্তৃত হল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2023, 06:58 PM

Updated : 03 Feb 2023, 06:58 PM

আর্সেনালে নিজের পথচলা আরও দীর্ঘ করলেন গাব্রিয়েল মার্তিনেলি। লন্ডনের ক্লাবটির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করেছেন এই ফরোয়ার্ড। 

ক্লাবের ওয়েবসাইটে শুক্রবার এক বিবৃতিতে বিষয়টা জানিয়েছে আর্সেনাল। 

২০১৯ সালে আর্সেনালে যোগ দেন মার্তিনেলি। এরপর থেকে ক্লাবটির হয়ে ১১১টি ম্যাচ খেলেছেন ২১ বছর বয়সী এই ফুটবলার।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত শীর্ষে আছে আর্সেনাল। এতে গুরুত্বপূর্ণ অবদান রাখা মার্তিনেলি লিগে ১৯ ম্যাচে গোল করেছেন ৭টি। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ২৭টি ম্যাচ খেলেছেন এই ব্রাজিলিয়ান। 

ব্রাজিল জাতীয় দলে ২০২২ সালের মার্চে অভিষেক হয় মার্তিনেলির। এর আগে দেশটির অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আটটি ম্যাচ খেলেন তিনি। 

গত বিশ্বকাপে ব্রাজিল দলের সদস্য ছিলেন মার্তিনেলি। বিশ্ব সেরার মঞ্চে দুটি ম্যাচ খেলেন তিনি। 

প্রিমিয়ার লিগে ১৯ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৫০। মিকেল আর্তেতার দলের পরবর্তী ম্যাচ আগামী শনিবার, লিগে এভারটনের বিপক্ষে।