০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

টানা ২ হারে চাকরি গেল ওয়েস্ট হ্যাম কোচের

লক্ষ্য ও প্রত্যাশা পূরণের জন্য পরিবর্তন প্রয়োজন বলে মনে করছে ক্লাবের কর্তারা।

টানা ২ হারে চাকরি গেল ওয়েস্ট হ্যাম কোচের

নুনো এস্পিরিতো সান্তো। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Nov 2026, 06:44 PM

Updated : 03 Nov 2026, 06:44 PM

চ্যাম্পিয়নশিপে টানা দুই ম্যাচ হারের পর কোচ নুনো এস্পিরিতো সান্তোর সঙ্গে সম্পর্কের ইতি টেনেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।

২০২৫ সালের সেপ্টেম্বরে ধুঁকতে থাকা ওয়েস্ট হ্যামের দায়িত্ব নেন সান্তো। কিন্তু দলের অবস্থার উন্নতি ঘটাতে পারেননি এই পর্তুগিজ কোচ। শেষ পর্যন্ত ২০১১ সালের পর প্রথমবারের মতো ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরে অবনমন হয় ক্লাবটির।

শীর্ষ লিগে ফেরার লড়াইয়ে ৫২ বছর বয়সি সান্তোর ওপরই আস্থা রাখে ওয়েস্ট হ্যাম। কিন্তু উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ও টটেনহ্যাম হটস্পারের সাবেক কোচের দায়িত্বে সময়ের সঙ্গে দলের পারফরম্যান্স খারাপ হতে থাকে।

গত মাসে ঘরের মাঠে টানা দুই ম্যাচে সাউথহ্যাম্পটন ও ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে নেমে যায় ওয়েস্ট হ্যাম। এরপরই সান্তোকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয় ক্লাবটি।

বিবৃতিতে মঙ্গলবার ওয়েস্ট হ্যাম বলেছে, “ক্লাবের লক্ষ্য ও প্রত্যাশা যেন সঠিক পথে থাকে, তা নিশ্চিত করতে এই মুহূর্তে পরিবর্তন প্রয়োজন বলে মনে করছে পরিচালনা পর্ষদ।”

নতুন প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করার কথা বিবৃতিতে জানিয়েছে ওয়েস্ট হ্যাম।

চ্যাম্পিয়নশিপের ম্যাচে বুধবার কার্ডিফ সিটির মুখোমুখি হবে ওয়েস্ট হ্যাম।