১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

৫ মাসেই চাকরি গেল ক্রিস্টাল প্যালেস কোচের

তার কোচিং স্টাফের আরও তিন সদস্যও দায়িত্ব ছেড়ে গেছেন।

৫ মাসেই চাকরি গেল ক্রিস্টাল প্যালেস কোচের

পিয়েখ সাজ। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 08:52 PM

Updated : 12 Nov 2026, 08:52 PM

দলের চরম ব্যর্থতার মাশুল দিলেন পিয়েখ সাজ। মাত্র পাঁচ মাসেই ক্রিস্টাল প্যালেসের প্রধান কোচের চাকরি হারালেন তিনি।

এক বিবৃতিতে ইংলিশ ক্লাবটি বৃহস্পতিবার জানিয়েছে, সাজের পাশাপাশি তার কোচিং স্টাফের আরও তিন সদস্যও দায়িত্ব ছেড়ে গেছেন।

লিভারপুলের বিপক্ষে গত রোববার ৩-১ গোলে হারে প্যালেস। প্রিমিয়ার লিগে এটি তাদের টানা চতুর্থ হার। ১০ ম্যাচে স্রেফ দুটি জেতা দলটি পয়েন্ট টেবিলে আছে তলানিতে। লিগে এখন পর্যন্ত ২৪ গোল হজম করেছে তারা।

ইউরোপা লিগেও ক্রিস্টালের অবস্থা বেশ বাজে। ৩৬ দলের পয়েন্ট টেবিলে ২১তম স্থানে আছে তারা। চার ম্যাচে তাদের জয় মাত্র একটি।

বিবিসির খবর, ব্রেন্টফোর্ড ও টটেনহ্যাম হটস্পারের সাবেক কোচ টমাস ফ্রাঙ্ককে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে আলোচনা অনেকদূর এগিয়ে নিয়েছে প্যালেস।

আন্তর্জাতিক বিরতির পর আগামী ২১ নভেম্বর কভেন্ট্রির মুখোমুখি হবে প্যালেস।