২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের জন্য প্রানদেল্লির দু:খ!

ইংল্যান্ডের কাটা ঘায়ে নুনের ছিটাই যেন দিলেন ইতালি কোচ। কোস্টা-রিকার কাছে হেরে যাওয়ার পর ইংল্যান্ডের জন্য দু:খপ্রকাশ করেছেন চেজারে প্রানদেল্লি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 07:13 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

শুক্রবার রেসিফির পের্নামবুকো স্টেডিয়ামে ইতালি কোস্টা রিকার কাছে হেরে যাওয়াতে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ল ইংল্যান্ড। সাবেক তিন বিশ্ব চ্যাম্পিয়নকে পেছনে ফেলে 'গ্রুপ অব ডেথ' থেকে সবার আগে নকআউট পর্বে উঠে গেছে কোস্টা রিকা।

ইতালি শুক্রবার কোস্টা রিকাকে হারাতে পারলে ইংল্যান্ডের দ্বিতীয় পর্বের আশা গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত বেঁচে থাকত।

ইতালির হারে সেই আশার মৃত্যু হয়েছে বলেই হয়ত ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে প্রানদেল্লি বলেন, "আমি ভীষণ দু:খিত। শুধু ইংল্যান্ডের জন্যই নয়, আমাদের জন্যও। আমরাও জিততে চেয়েছি। ইংলিশদের জন্য আমার কিছু বলার নেই।"