টরন্টো স্টেডিয়ামে চলছে মাঠের লড়াই, দুই দলের হাজারো সমর্থকে ঠাসা গ্যালরি। টরন্টোর অলিম্পিক আইল্যান্ডের একপাশে জায়ান্ট স্ক্রিনে চলছে সেই খেলা, দেখতে ভিড় করেছে এক দল জার্মান সমর্থক। পাশের নদীতে কায়াকে বসেও প্রিয় দলের খেলা উপভোগ করছেন কিছু মানুষ। বার্লিনেও নানা জায়গায় জড়ো হয়েছে মানুষ। আইভরি কোস্টের বিপক্ষে পিছিয়ে পড়া দলকে বদলি নেমে পথে ফেরালেন ডেনিস উন্দাভ। শেষদিকে তিনি ব্যবধান গড়ে দিতেই বিশ্বের নানা প্রান্তে উল্লাসে ফেটে পড়ল দলটির সমর্থকরা। ছবি: রয়টার্স