কোডি গাকপোর গোলে ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল নেদারল্যান্ডস। জয় নিয়ে মাঠ ছাড়ার আশায় থাকা দলটিকে স্তব্ধ করে দিলেন ইসা জিওপ। যোগ করা সময়ের প্রথম মিনিটে সমতায় টানলেন মরক্কোর ডিফেন্ডার। এরপর ম্যাচ গড়াল টাইব্রেকারে, যেখানে দুই দলের ১০ শটের কেবল পাঁচটি গেল জালে। ভুলে ভরা সেই পেনাল্টি শুটআউট জিতে ডাচদের কাঁদিয়ে শেষ ষোলোয় ওঠার আনন্দে মাতল মরক্কো। ছবি: রয়টার্স