টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে প্রিয় দল আর্জেন্টিনা। প্রতিপক্ষ ইংল্যান্ড। প্রিয় তারকাদের লড়াই দেখতে, তাদের সমর্থন দিতে ম্যাচ শুরুর অনেক আগেই ভিড় করেছেন দলটির সমর্থকেরা। স্টেডিয়ামের বাইরে, আটলান্টার রাস্তায় হাজারো আর্জেন্টাইন সমর্থক সেজেছে নানা সাজে, কেউ তাদের মুখে আঁকছেন আর্জেন্টিনার পতাকা, কারো হাতে দেশের পতাকা। সবার চাওয়া একটাই, আর্জেন্টিনার জয়। রয়টার্সের ক্যামেরায় কম হলেও ধরা পড়েছে কিছু ইংল্যান্ডের সমর্থকও। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে দ্বিতীয় সেমি-ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় ১৬ জুলাই ১টায় (এএম)।