নির্ধারিত সময়ে খেলা মাঠে গড়াল ঠিকই, কিন্তু বৈরি আবহাওয়ায় ম্যাচের দৈর্ঘ্য কেবলই দীর্ঘ হলো। অবশ্য ফুটবলারদের মাঠের চেয়ে বেশিরভাগ সময় ড্রেসিং রুমেই কাটাতে হলো। প্রথমার্ধের বিরতি চলল প্রায় দুই ঘণ্টা। গ্যালারি ছেড়ে বেশিরভাগ দর্শক নিরাপদ স্থানের খোঁজে বেরিয়ে গেলেন, পরে আবার ফিরলেন। তবে এসবের কোনোকিছুই ফরাসিদের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারেনি। কিলিয়ান এমবাপের জোড়া গোল ও উসমান দেম্বেলের এক গোলে ইরাককে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠল দিদিয়ে দেশমের দল। ছবি: রয়টার্স