ছোট্ট একটা দেশ, বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম। সেই তারাই ফুটবলের বিশ্ব মঞ্চে আরেকটি চমক উপহার দিল। অভিষেকে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দেওয়ার পর, এবার দুইবারের বিশ্বকাপ জয়ী উরুগুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে পেল আরেকটি পয়েন্ট। প্রিয় দলের অবিশ্বাস্য অর্জনে গ্যালারি থেকে শুরু করে নানা প্রান্তে সমর্থকদের চোখ-মুখ হলো আনন্দে উদ্ভাসিত। আর উরুগুয়ের নানা রঙের মানুষগুলো ফিরল একরাশ হতাশা নিয়ে। ছবি: রয়টার্স