ছবিতে স্প্যানিশদের উচ্ছ্বাস, বেলজিয়ামের হতাশা
ম্যাচের আধা ঘণ্টার মাথায় স্পেন এগিয়ে যাওয়ার পর, পাল্টা জবাব দিতে বেশি সময় নিল না বেলজিয়াম। ১০ মিনিট পরই সমতা টেনে লড়াই জমিয়ে তুলল তারা। অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল ম্যাচ, কিন্তু বদলি নেমে নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে ব্যবধান গড়ে দিলেন মিকেল মেরিনো। লস অ্যাঞ্জেলেসে শুক্রবার বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠল স্প্যানিশরা। তাদের সমর্থকদের মুখেও থাকল হাসি, হতাশায় নুইয়ে পড়ল বেলজিয়ানরা। ছবি: রয়টার্স