২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেসি আমার চেয়ে এগিয়ে’, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড প্রসঙ্গে এমবাপে

১৬ গোল করে মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে শীর্ষে লিওনেল মেসি, ১৪ গোল করে যৌথভাবে তিন নম্বরে আছেন কিলিয়ান এমবাপে।

‘মেসি আমার চেয়ে এগিয়ে’, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড প্রসঙ্গে এমবাপে
পিএসজির জার্সিতে লিওনেল মেসি (বাঁয়ে) ও কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2026, 03:01 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপেরই হতে পারে। তবে আপাতত হয়তো ওই রেকর্ড কিছু দিন লিওনেল মেসিরই থাকতে পারে। অন্তত তেমনটাই মনে করছেন ফ্রান্স অধিনায়ক এমবাপে। 

নিজেদের দ্বিতীয় ম‍্যাচে সোমবার রাতে ইরাকের মুখোমুখি হবে গত দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্স। এর আগে সংবাদ সম্মেলনে বিশ্বকাপে সর্বোচ্চ গোল নিয়ে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে মেসির প্রসঙ্গ টানেন এমবাপে। 

সেনেগালের বিপক্ষে জোড়া গোল করেন গত আসরের গোল্ডেন বুট জয়ী এমবাপে। পরে আলজেরিয়ার বিপক্ষে হ‍্যাটট্রিক করেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি। 

এক সময়ে পিএসজিতে এক সঙ্গে খেলা সতীর্থ যে এই আসরেও সাফল‍্য পাবেন, তা নিয়ে নিশ্চিত ছিলেন এমবাপে। 

“আমি জানতাম যে লিও মেসি গোল করবেনই। তিনি সময়ই গোল করেন। এই প্রশ্নটা তাই লিওর জন‍্য।”

“তিনি আমার চেয়ে এগিয়ে, আমি পেছনে। দলকে যতটা সম্ভব এগিয়ে যেতে সাহায‍্য করার জন‍্য আমি গোল করে যাব।”

বিশ্বকাপে ১৬ গোল করে মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে শীর্ষে লিওনেল মেসি, ১৪ গোল করে যৌথভাবে তিন নম্বরে আছেন কিলিয়ান এমবাপে।

১৫ গোল করে দুই নম্বরে আছে ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনালদো।