Published : 15 Jul 2026, 11:40 PM
সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা একাদশ থেকে একটি পরিবর্তন এনে সেমি-ফাইনালের লাইনআপ সাজিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মিডফিল্ডার রদ্রিগো দে পলের জায়গায় ইংল্যান্ডের বিপক্ষে একাদশে নেওয়া হয়েছে উইঙ্গার জুলিয়ানো সিমেওনেকে।
নরওয়ের বিপক্ষে জেতা ম্যাচ থেকে ইংল্যান্ড কোচ টমাস টুখেল একাদশে পরিবর্তন এনেছেন তিনটি। এজরি কন্সা, নিকো ও’রাইলি ও ননি মাদুয়েকের জায়গায় এসেছেন রিস জেমস, জেড স্পেন্স ও মর্গ্যান রজার্স।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে দ্বিতীয় সেমি-ফাইনাল ম্যাচটি শুরু হবে ১৬ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম)।
২০০৫ সালের পর এই প্রথম আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বৈরি রাজনৈতিক ইতিহাস ও ফুটবলীয় বিতর্কের কারণে এই দুই দলের লড়াই সবসময়ই ছড়ায় বাড়তি উত্তেজনা।
বিশ্বকাপে এই নিয়ে ষষ্ঠবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আগের পাঁচ ম্যাচের মধ্যে আর্জেন্টিনার জয় দুটি (১৯৯৮ সালে টাইব্রেকারে জয়সহ), ইংল্যান্ডের তিনটি।
আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে তিনবার, সবশেষ ২০২২ সালে। ইংল্যান্ড একমাত্র শিরোপা জিতেছে সেই ১৯৬৬ সালে।
আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্তিনেস, নাউয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তালিয়াফিকো, এন্সো ফের্নান্দেস, লেয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস মাক আলিস্তের, জুলিয়ানো সিমেওনে, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস।
ইংল্যান্ড একাদশ: জর্ডান পিকফোর্ড, রিস জেমস, জন স্টোন্স, মার্ক গেয়ি, জেড স্পেন্স, ডেক্লান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, মর্গ্যান রজার্স, জুড বেলিংহ্যাম, অ্যান্থনি গর্ডন, হ্যারি কেইন।