২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রঝড়ে ব্যাহত আর্জেন্টিনা ও স্পেনের ফাইনালের প্রস্তুতি

বাতিল হয়ে গেছে স্পেনের অনুশীলন সেশন, আর্জেন্টিনা অনুশীলন শুরু করে নির্ধারিত সময়ের পৌনে এক ঘন্টা পর।

বজ্রঝড়ে ব্যাহত আর্জেন্টিনা ও স্পেনের ফাইনালের প্রস্তুতি
দেরিতে অনুশীলন শুরু করে আর্জেন্টিনা দল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2026, 11:49 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

বিশ্বকাপ ফাইনালের আগের দিন শনিবার নিউ ইয়র্ক ও নিউ জার্সি এলাকায় প্রবল বজ্রঝড়ের কারণে স্পেন ও আর্জেন্টিনার শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাহত হয়েছে।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন ঝড় সুরক্ষা নীতি অনুযায়ী নিউ জার্সির মেলানি লেন ট্রেনিং গ্রাউন্ডে তাদের জাতীয় দলের অনুশীলন সেশন বাতিল করা হয়েছে।

“খেলোয়াড়রা বর্তমানে ইনডোরে একটি ওয়ার্ম-আপ সেশনে অংশ নিচ্ছেন।”

নিউ জার্সির মরিসটাউনের রেড বুলস একাডেমিতে আর্জেন্টিনা দল তাদের অনুশীলন শুরু করে নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম) শুরু হবে ফাইনাল।