ফ্রেমে বন্দি বেলজিয়ামের উল্লাস, নিউ জিল্যান্ডের বিষাদ
নিউ জিল্যান্ডের বিপক্ষে ফেভারিট হিসেবেই খেলতে নেমেছিল বেলজিয়াম। মাঠের পারফরম্যান্সেও দুই দলের শক্তি-সামর্থ্যের বিশাল ফারাক দেখা গেল স্পষ্ট। নিউ জিল্যান্ডকে গোল বন্যায় ভাসিয়ে গ্রুপের সেরা হয়ে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল কেভিন ডে ব্রুইনেরা। ৫-১ গোলে বিধ্বস্ত হয়ে হতাশা নিয়ে মাঠ ছাড়ল নিউ জিল্যান্ড। ছবি: রয়টার্স