মেক্সিকোর পরদিন বিশ্বকাপের উদ্বোধনী হলো তিন আয়োজক দেশের আরেকটি কানাডায়। টরন্টো স্টেডিয়ামে শুক্রবার শুরুতে তুলে ধরা হয় কানাডার সংস্কৃতি, সবাইকে স্বাগত জানান কানাডিয়ান সংগীত শিল্পী উইলিয়াম প্রিন্স। গান পরিবেশন করেন অ্যালেসিয়া কারা। পারফর্ম করেন বলিউড নৃত্যশিল্পী-অভিনেত্রী নোরা ফাতেহি, তার সঙ্গে যোগ দেন বাংলাদেশি-আমেরিকান ডিজে তারকা সঞ্জয় দেব ও ফরাসি গায়ক ভেজেড্রিম। তাদের পরিবেশনা মন কাড়ে দর্শকদের। ছবি: রয়টার্স