গোটা স্টেডিয়াম লালে লাল, কানাডার সমর্থকে ঠাসা গ্যালারি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দেখা গেল কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও তার স্ত্রী ডায়ানা ফক্স কার্নিকে। মাঠে দারুণ পারফরম্যান্স উপহার দিলেন জোনাথন ডেভিডরা। তিনি নিজে করলেন হ্যাটট্রিক। একপর্যায়ে ৯ জনে পরিণত হওয়া কাতারকে ৬-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা জোরাল করল কানাডা। ছবি: রয়টার্স