২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আলজেরিয়ার স্বপ্নভঙ্গের দিনে বিদায় বললেন মাহরেজ

দলটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ গোল করা এই ফুটবলার দেশকে উপহার দিয়েছেন আফ্রিকা কাপ অব নেশন্সের শিরোপা।

আলজেরিয়ার স্বপ্নভঙ্গের দিনে বিদায় বললেন মাহরেজ
আলজেরিয়া তারকা রিয়াদ মাহরেজ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2026, 07:18 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

সুইজারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে আলজেরিয়ার বিদায়ের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন রিয়াদ মাহরেজ। ৩৫ বছর বয়সী এই ফুটবলার দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১১৯ ম্যাচ খেলেছেন।

আলজেরিয়াকে একবার আফ্রিকা কাপ অব নেশন্সের শিরোপা জেতানো এই ফুটবলার বলেন, “এখানে অনেক ভালো সময়-কঠিন সময় ছিল। এটা ক্যারিয়ারের অংশ।

“ছোট থেকেই আলজেরিয়ার প্রতিনিধিত্ব করার স্বপ্ন ছিল। দেশের হয়ে খেলার স্বপ্ন ছিল। এটা দারুণ সম্মানের ও গর্বের ব্যাপার। এখন তরুণ প্রজন্মকে খেলার সুযোগ দিতে হবে।”

খেলা শেষে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় সমর্থকদের উদ্দেশে হাত উঁচিয়ে ও বুকে হাত চাপড়ে বিদায় জানান তিনি।

আলজেরিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ গোল করা মাহরেজের বর্তমান ঠিকানা সৌদি আরবের ক্লাব আল-আহলি। 

ক্লাব ফুটবলে মাহরেজের প্রাপ্তি অনেক। লেস্টার সিটির প্রিমিয়ার লিগ জয়ের অন্যতম কারিগর ছিলেন। পরে ম্যানচেস্টার সিটির হয়ে আরও চারবার প্রিমিয়ার লিগ জেতেন। এছাড়া দলটির হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও।