Published : 27 Jun 2026, 10:50 PM
নকআউট পর্বে ওঠার পাশাপাশি ইতোমধ্যে গ্রুপ সেরাও হয়েছে আর্জেন্টিনা। নিয়ম রক্ষার ম্যাচে জর্ডানের মুখোমুখি হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
ডালাসে ‘জে’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার সকাল ৮টায়।
১
যেকোনো প্রতিযোগিতায় প্রথমবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও জর্ডান।
৯
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। চলতি বিশ্বকাপে দুটিসহ সবশেষ পাঁচ ম্যাচে কোনো গোল হজম করেনি লিওনেল স্কালোনির দল।
৫
এবারের বিশ্বকাপে প্রথম দুই ম্যাচেই হারা জর্ডান দক্ষিণ আমেরিকান দলগুলোর বিপক্ষে তাদের সবশেষ পাঁচ ম্যাচের চারটিতে হেরেছে। সবশেষ ম্যাচটি ২০২৫ সালের অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে, প্রীতি ম্যাচে ১-০ গোলে হার।
দক্ষিণ আমেরিকার কোনো দলের বিপক্ষে তাদের একমাত্র জয়টি ২০০৪ সালের অক্টোবরে লিবিয়ায় একুয়েডরের বিপক্ষে, প্রীতি ম্যাচে ৩-০ গোলের জয়।
৩
চলতি আসরে আলজেরিয়াকে ৩-০ গোলে হারানোর পর, অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতে আর্জেন্টিনা। ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচেই জাল অক্ষত রেখে জয়ের হাতছানি তাদের সামনে।
৫
প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনার পাঁচ গোলের সবকটিই করেছেন লিওনেল মেসি। ১৮ গোল নিয়ে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী। তার চেয়ে মাত্র দুটি গোল পিছিয়ে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে, ক্লোসার সমান ১৬টি।
১
জর্ডানের বিপক্ষে মেসিকে শুরুর একাদশে না রাখার কথা আগেই নিশ্চিত করে দিয়েছেন আর্জেন্টিনা কোচ স্কালোনি। তবে ম্যাচের কোনো এক পর্যায়ে নামানো হবে তাকে। আর এই ম্যাচে জালের দেখা পেলে, বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করা প্রথম খেলোয়াড় হবেন তিনি।
মেসির মতো টানা ছয় ম্যাচে গোল করার নজির আছে আরও দুজনের এবং সেই দুজন এই স্বাদ পান এক আসরেই- ১৯৫৮ সালে ফ্রান্সের জুস্ত ফঁতেন ও ১৯৭০ সালে ব্রাজিলের জাইরজিনিয়ো।