শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ল কেপ ভার্দ শিবির! নাহ, ম্যাচ জেতেনি তারা, তবে জয়ের চেয়ে কোনো অংশে কমও নয়। বিশ্ব মঞ্চে অভিষেকে, বর্তমান ইউরো জয়ী ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে মূল্যবান পয়েন্ট আদায় করে নিল বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দেশটি। হতাশায় অভিযান শুরু করল স্পেন। ছবি: রয়টার্স