২০২৬ ফুটবল বিশ্বকাপ
Published : 13 Jun 2026, 10:26 AM
জ্লাতান ইব্রাহিমোভিচ আর সুইডেন অন্তত এই বিশ্বকাপের এক সুঁতোয় গাঁথা থাকছে না! সত্যিই তাই। উত্তর আমেরিকা বিশ্বকাপে যে, ইব্রাহিমোভিচ গলা ফাটাবেন না তার দেশের পক্ষে। এই কথা বলেছেন তিনি নিজেই!
ইব্রাহিমোভিচ এবারের বিশ্বকাপে কাজ করছেন বিশ্লেষক হিসেবে। প্রথমবার ক্যামেরার সামনে এসে বিশ্লেষণী দৃষ্টিতেই যেন সবকিছু বিচার করতে শুরু করলেন তিনি। সুইডেনের সর্বোচ্চ গোলদাতা (৬২টি) বললেন, এবার তার বাজি নিজের দেশের পক্ষে নয়। বরং তিনি ক্রোয়েশিয়ার পক্ষে।
সিয়াটলের সাউন্ডার্স মাঠের পাশে অবস্থিত স্টুডিওতে ইব্রাহিমোভিচ কথাগুলো বলেছেন খুব নির্লিপ্তভাবে, স্বাভাবিক সুরে। ক্যারিয়ার জুড়ে যেমন করে বলতেন, ঠিক একই সুরে বলেছেন, তার ফেভারিটের তালিকায় নেই সুইডেন।
“ক্রোয়েশিয়াতেও আমি শেকড় কিছুটা পোতা আছে। তো এবারের বিশ্বকাপে আমি তাদের সমর্থন করব। সুইডেনের পক্ষে গলা ফাটাব না।”
মন্তেরেইয়ে সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টায় তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপে যাত্রা শুরু করবে সুইডেন। বুধবার ডালাসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে ক্রোয়েশিয়া।