ওলমোর গোলে বিশ্বকাপে স্পেনের ‘সেঞ্চুরি’
ষষ্ঠ দল হিসেবে বিশ্বকাপে একশ গোলের মাইলফলক স্পর্শ করল স্পেন।
ঘড়ির কাটায় ম্যাচের একাদশ মিনিটে কোস্টা রিকার জালে বল পাঠালেন দানি ওলমো। এতে তার দল স্পেন স্পর্শ করল দারুণ এক মাইলফলক- বিশ্বকাপে একশ গোল।
দোহার আল থুমামা স্টেডিয়ামে বুধবার কাতার আসরে ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে এই মাইলফলক ছুঁয়েছে ২০১০ আসরের চ্যাম্পিয়নরা।
ষষ্ঠ দল হিসেবে বিশ্বকাপে শত গোল করল স্পেন। পাশে বসল জার্মানি, ব্রাজিল, ইতালি, আর্জেন্টিনা ও ফ্রান্সের।
