২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'বাফানা বাফানা' নাম পরিবর্তন হতে পারে

কপিরাইটের কারণে 'বাফানা বাফানা' ডাকনামটি বাদ দিতে হতে পারে দক্ষিণ আফ্রিকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2010, 02:35 PM

Updated : 25 Aug 2022, 04:28 PM

জোহানেসবার্গ, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কপিরাইটের কারণে 'বাফানা বাফানা' ডাকনামটি বাদ দিতে হতে পারে দক্ষিণ আফ্রিকার। বিষয়টি নিয়ে স্থানীয় এক ব্যবসায়ীর সঙ্গে বিরোধ চলছে দক্ষিণ আফ্রিকা ফুটবল অ্যাসোসিয়েশনের (সাফা)। ১৯৯৪ সাল থেকে 'বাফানা বাফানা' নামটি ব্যান্ড হিসেবে ব্যবহারের অধিকার পান ওই ব্যবসায়ী। কিন্তু দেশটির ফুটবল সংস্থা বিশ্বকাপে এই নাম ব্যবহার করে প্রায় ১০ মিলিয়ন ডলার আয় করেছে। সাফা ১৯৯৭ সালেই 'বাফানা বাফানা' নামের অধিকার দাবি করে আইনী লড়াই শুরু করেছিল। কিন্তু দেশটির সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০০২ সালে তা বাতিল করে দেয়। ব্যান্ডের বর্তমান মালিক নাম ব্যবহার করার জন্য সাফার বিরুদ্ধে মামলা করার কোনো ইঙ্গিত দেননি। কিন্তু ওই নামটি ব্যবহার করার অধিকার দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের নেই। ইস্যুটি এখন কেপটাউনে দক্ষিণ আফ্রিকা সংসদে পৌঁছে গেছে। সাফার প্রেসিডেন্ট কির্স্টেন নেমাতানদানি বলেন, নামটি আমাদের জাতীয় সম্পদ হওয়া সত্ত্বেও পরিবর্তন করতে হতে পারে। কেননা দক্ষিণ আফ্রিকা ফুটবল দল 'বাফানা বাফানা' নামে সারা বিশ্বে বেশ পরিচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/২০২০ ঘ.