ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ডিয়েগো ম্যারাডোনাই আরো চার বছরের জন্য দেশটির কোচ থাকছেন। যার মানে ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ^কাপ ২০১৪ সালে ম্যারাডোনা-মেসি যুগলবন্দি আবারো দেখা যেতে পারে।
দিনকয়েকের মধ্যে ম্যারাডোনার সঙ্গে আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনের (এএফএ) প্রধান হুলিও গ্রনডোনার আলোচনার কথা ছিল। কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের আমন্ত্রনে তিনি কারাকাসে বেড়াতে যাওয়ায় সেই আলোচনা হয়নি।
তবে যাওয়ার আগে গ্রনডোনার সঙ্গে নাকি টেলিফোনে কথা হয়েছে ম্যারাডোনার। সেই আলোচনা শেষে ম্যারাডোনা নীতিগতভাবে নতুন করে দায়িত্ব নিতে রাজি হয়েছেন।
দেশে ফেরার পর আগামি সোমবার গ্রনডোনার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসবেন ম্যারাডোনা। তারপরই মিডিয়ায় জানানো হবে তার নতুন করে দলের দায়িত্ব গ্রহনের কথা।
বিশ^কাপে জার্মানির কাছে ০-৪ গোলে হেরে বিদায়ের পরই ম্যারাডোনা সংবাদ মাধ্যম থেকে দুরে রয়েছেন। তবে তার প্রতি আর্জেন্টিনার জনগনের আস্থা এবং ভালোবাসায় চিড় ধরেনি।
জুলাইয়ের শেষদিকে ফের দায়িত্ব নিয়েই ম্যারাডোনা দলবল নিয়ে নেমে পড়বেন মাঠে। কারণ আর্জেন্টিনা আগামী ১১ আগষ্ট ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে।
এর আগে শোনা গিয়েছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট শ্যাভেজ তার দেশের নতুন কোচ হিসেবে ম্যারাডোনাকে প্রস্তাব দিতে পারেন। তবে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ব্যাপারটি উড়িয়ে দিয়েছে।
কোচ হিসেবে তার পরবর্তী বড় অ্যাসাইনমেন্ট আগামি বছর কোপা আমেরিকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/১৯২০ ঘ.
bdnews24