২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নায়ক অক্টোপাসকে চায় স্পেন

বিশ্বকাপ ফুটবলে জার্মানির খেলার ভবিষ্যদ্বাণী করে তারকা বনে গিয়েছিল জ্যোতিষ অক্টোপাস পল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 03:09 PM

Updated : 25 Aug 2022, 02:02 PM

মাদ্রিদ, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবলে জার্মানির খেলার ভবিষ্যদ্বাণী করে তারকা বনে গিয়েছিল জ্যোতিষ অক্টোপাস পল। আর স্পেন চ্যাম্পিয়ন হওয়ার পর স্প্যানিশদের কাছে অক্টোপাসটি এখন নায়ক। কারণ সে ভবিষ্যদ্বাণী করে ছিল স্পেনই হবে এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। বিশ্বকাপের আটটি ম্যাচ নিয়ে পলের দেওয়া ভবিষ্যদ্বাণীই সত্যি হয়েছিল। শুধু কি তাই মাদ্রিদ জু অ্যাকুরিয়াম যে কোনো মূল্যে কিনতে চায় অক্টোপাসটিকে। এমনকি জু কর্র্তৃপক্ষ অন্য যেকোনো প্রাণীর বিনিময়ে হলেও পেতে চায় তাকে। সর্বাত্মক সেবা প্রদানের প্রতিশ্র"তিও দিয়েছে তারা। বর্তমানে আট পা ওয়ালা অক্টোপাসটি রয়েছে জার্মানির ওবারহোসেনের সি লাইফ সেন্টারে। তবে বিক্রির ব্যাপারে রাজি নন অক্টোপাসের মালিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/২০৫৫ ঘ.