২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরের বিশ্বকাপেও দেখা যেতে গুরু-শিষ্যকে!

কোচ থাকছেন ডিয়েগো ম্যারাডোনাই। তাকে ছাড়ছে না আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। চুক্তি করতে চায় আরো চার বছরের জন্য। এর মেয়াদ শেষ হবে ২০১৪ সালে, ব্রাজিল-বিশ্বকাপ ফুটবল পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2010, 12:39 PM

Updated : 25 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - কোচ থাকছেন ডিয়েগো ম্যারাডোনাই। তাকে ছাড়ছে না আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। চুক্তি করতে চায় আরো চার বছরের জন্য। এর মেয়াদ শেষ হবে ২০১৪ সালে, ব্রাজিল-বিশ্বকাপ ফুটবল পর্যন্ত। তবে ম্যারাডোনা কিছু শর্ত দিতে পারেন। সেই শর্ত অনযায়ী, ম্যারাডোনার দলের মূল খেলোয়াড় হিসেবে দেখা যেতে পারে নিওনেল মেসিকে। ম্যারাডোনার প্রশিক্ষণে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আর্জেন্টিনা উঠেছিল শেষ আটে। কিন্তু কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে বিদায় নেয়। নতুন চুক্তির প্রস্তাব নিয়ে ম্যারাডোনার সঙ্গে আগামী সপ্তাহে কথা বলবেন আর্জেন্টিনার ফুটবল এসোসিয়েশনের সভাপতি হুলিও গ্রোনদোনা। জার্মানির কাছে শোচনীয় হারের পর ম্যারাডোনা পদত্যাগের আভাস দিয়েছিলেন। বলেছিলেন, যে কোনোদিন সরে দাঁড়াতে পারেন তিনি। তবে গ্রোনদোনা জানিয়েছেন, ম্যারাডোনার ওপর তাদের আস্থা মোটেও কমেনি। তাই বিশ্বকাপ জয়ী অধিনায়ককেই তারা দলের দায়িত্বে রেখে দিতে চান, আরো চার বছরের জন্য। পুরো বিষয়টি অবশ্য নির্ভর করছে ম্যারাডোনার ওপর। ম্যারাডোনাকে কোচের দায়িত্ব দেয়া হয় ২০০৮ সালে। তখন চলছিল বিশ্বকাপ ২০১০-এর বাছাই পর্ব। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে শেষ পর্যন্ত আর্জেন্টিনা নাম লেখায় বিশ্বকাপে। অবশ্য বিশ্বকাপে গ্র"প পর্বের তিন ম্যাচ এবং দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে দুর্দান্ত খেলে শেষ আটে উঠেছিল আর্জেন্টিনা। ম্যারাডোনার দলকে তখন বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে ধরা হচ্ছিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে রক্ষণভাগের দুর্বলতার জন্য আর্জেন্টিনাকে বিদায় নিতে হয়। বিশ্বকাপ থেকে এভাবে বিদায় নেয়ার পর ম্যারাডোনা এবং মেসিদের খুব একটা সমালোচনার মুখে পড়তে হয়নি। বরং তাদের সমবেদনাই জানিয়েছে আর্জেন্টিনার ফুটবলভক্তরা। ৪৯ বছর বয়সী ম্যারাডোনা এখন ছুটিতে আছেন। ছুটি শেষ হলেই তার সঙ্গে কথা বলবেন গ্রোনদোনা। অ্যাসেসিয়েশনের কর্মকর্তারা বলছেন, ম্যারাডোনা ফের দায়িত্ব নিতে পারেন। তবে হয়তো নতুন কিছু শর্ত দিতে পারেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮২২ ঘ.