বুয়েনস আয়ার্স, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানিয়েছেন আর্জেন্টিনার সেরা তারকা লিওনেল মেসি।
একই সঙ্গে ফিফার বর্ষসেরা ফুটবলার বলেছেন, যোগ্য দল হিসেবেই বিশ্বকাপ জিতেছে স্পেন।
মেসি বলেন, "অনেক বছর হলো বাস করছি বার্সেলোনায়। আমাদের (আর্জেন্টিনা) বিদায়ের পর আমি স্পেনকেই সমর্থন করেছি। কারণ স্পেনকে আমি আমার দ্বিতীয় দেশ হিসেবেই মনে করি। তাই স্পেনকে অভিনন্দন না জানিয়ে পারছি না।"
তিনি বলেন, "আমার বার্সেলোনার সহকর্মী, স্পেনের অন্যান্য খেলোয়াড় ও সকল স্প্যানিশ নাগরিকদের মতো আমিও সত্যিকার অর্থে খুশি।"
রোববার ১-০ গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/২১০০ ঘ.
bdnews24