২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন পুয়োল

আন্তর্জাতিক ফুটবল জীবন থেকে অবসরের কথা ভাবছেন বিশ্বকাপ জয়ী স্পেনের খেলোয়াড় কার্লোস পুয়োল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 02:18 PM

Updated : 25 Aug 2022, 01:53 PM

মাদ্রিদ, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ফুটবল জীবন থেকে অবসরের কথা ভাবছেন বিশ্বকাপ জয়ী স্পেনের খেলোয়াড় কার্লোস পুয়োল। বার্সেলোনার এই রক্ষণভাগের খেলোয়াড় গত নভেম্বরেই ঘোষণা দিয়েছিলেন, স্পেন যদি প্রথমবারের মতো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় তাহলে তিনি অবসরে যাবেন। নেদারল্যান্ডসকে হারিয়ে স্পেন সেই স্বপ্ন পূরণ করেছে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক 'মার্কা' দাবি করেছে, ৩২ বছর বয়সী এই তারকা বিশ্বাস করেন রূপকথার গল্প শেষে এখনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সঠিক সময়। স্পেনের হয়ে ৯০টি ম্যাচ খেলেছেন পুয়োল। দশ বছর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেই শুরু হয়েছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ার। বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে স্পেনকে চ্যাম্পিয়ন করেই আন্তর্জাতিক ফুটবল জীবনের ইতি টানতে চাচ্ছেন তিনি। ১১ আগস্ট মেক্সিকোর বিপক্ষে খেলবে স্পেন। সেই দলে নিজেকে না রাখতেই অনুরোধ করেছেন তিনি। তবে বার্সেলোনার অধিনায়ক পুয়োলের সিদ্ধান্তটি ঝুলে আছে। স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্কে ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ক্রীড়া পরিচালক ফার্নান্দো হিয়েরোর সঙ্গে সাক্ষাৎ করে সিদ্ধান্ত নেবেন পুয়োল। দেল বস্কে অবশ্য চান পুয়োল দেশের হয়ে শততম ম্যাচ খেলে রেকর্ড গড়