২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালের সমালোচনায় বেকেনবাওয়ার

দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিকে 'ফুটবল বিরোধী বিজ্ঞাপন' হিসেবে অভিহিত করেছেন জার্মানির তারকা ফুটবলার ফেঞ্চ বেকেনবাওয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 03:26 PM

Updated : 25 Aug 2022, 01:48 PM

বার্লিন, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিকে 'ফুটবল বিরোধী বিজ্ঞাপন' হিসেবে অভিহিত করেছেন জার্মানির তারকা ফুটবলার ফেঞ্চ বেকেনবাওয়ার। তার মতে ফাইনাল খেলাটি জার্মানিসহ সারা বিশ্বকে হতবাক করেছে। মঙ্গলবার জার্মানির দৈনিক 'বিল্ড'য়ে এ সম্পর্কিত একটি লেখা ছাপা হয় তার। রোববার জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে ফুটবলারদের 'মেজাজ গরম' করা খেলায় স্পেন ১-০ গোলে হারায় নেদারল্যান্ডসকে। খেলোয়াড়রা ছিলেন মারমুখি। খেলায় ১৪টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখান ব্রিটিশ রেফারি হাওয়ার্ড ওয়েব। বেকেনবাওয়ার ম্যাচটি সম্পর্কে বলেন, "খেলোয়াড়দের স্বচ্ছ প্রতিরোধের অভাব ছিল এবং রেফারিও সঠিকভাবে তার দায়িত্ব পালন করেননি।" বেকেনবাওয়ার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জার্মানির নৈপুণ্য সম্পর্কে লিখেছেন, "পছন্দনীয় আচরণ ও আকর্ষণীয় খেলা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/২১১৫ ঘ.