২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেপোলির কোচ হতে পারেন ম্যারাডোনা!

বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর থেকে মন ভালো নেই দিয়েগো ম্যারাডোনার। এখনো সেই যন্ত্রণা তাড়িয়ে বেড়াচ্ছে আর্জেন্টিনার 'ফুটবল ঈশ্বর'কে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 03:01 PM

Updated : 25 Aug 2022, 01:48 PM

নেপলস, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর থেকে মন ভালো নেই দিয়েগো ম্যারাডোনার। এখনো সেই যন্ত্রণা তাড়িয়ে বেড়াচ্ছে আর্জেন্টিনার 'ফুটবল ঈশ্বর'কে। তবে ভক্তরা তার পাশেই আছেন। এই জীবন্ত কিংবদন্তীর মন ভালো করে দিতে একের পর এক উদ্যোগ নিচ্ছেন তারা। এইতো এবার এগিয়ে এলেন ইতালির ক্লাব নেপোলির ম্যানেজার ওয়াল্টার মাজ্জারি। কোচের পদ থেকে সরে দাঁড়ানোর আভাস দেওয়ার পর পরই ম্যারাডোনার সঙ্গে যোগাযোগ করে আসছিলো ক্লাবটির কর্মকর্তারা। তবে তা গণমাধ্যমে আলোচিত হয়নি। ম্যারাডোনাকে প্রীতি ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে ওয়াল্টার মাজ্জারি বলেন, "আমি গর্বিত যে আমরা ম্যারাডোনার মতো বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছি।" তিনি আরো বলেন, "প্রশিক্ষণ পর্বের জন্য তিনি সম্ভবত এখানে আসবেন। আমি তাকে দু'হাত বাড়িয়ে স্বাগত জানাতে চাই।" ইতালির এই ক্লাবটির সঙ্গে ম্যারাডোনার সম্পর্ক বেশ পুরনো। ১৯৮৪ থেকে ১৯৯১ পর্যন্ত এই ক্লাবটিতে খেলেছেন তিনি। তার নৈপুণ্যে নেপোলি হয়ে উঠেছিল ইতালির সেরা ক্লাবগুলোর একটি। এদিকে ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক আলফ্রেড কাহে বলেন, "তিনি ভালোই আছেন, কিন্তু দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর রেগে আছেন। এটা ভুলতে পারছেন না তিনি, তবে হতাশাগ্রস্ত নন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/২০৫০ ঘ.