২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর অভিনন্দন

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় পর্বে স্পেনের কাছে হেরেই শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল পর্তুগালের। সেই স্পেনই শেষ পর্যন্ত জিতেছে বিশ্বকাপ। তাই বলে ইকার ক্যাসিয়াসদের অভিনন্দন জানাতে কার্পণ্য করলেন না পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 02:23 PM

Updated : 25 Aug 2022, 01:49 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় পর্বে স্পেনের কাছে হেরেই শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল পর্তুগালের। সেই স্পেনই শেষ পর্যন্ত জিতেছে বিশ্বকাপ। তাই বলে ইকার ক্যাসিয়াসদের অভিনন্দন জানাতে কার্পণ্য করলেন না পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন বিশ্ব চ্যাম্পিয়নদের অভিনন্দন জানিয়ে রোনালদো বলেছেন, ''বিশ্বকাপ জেতার জন্য আমি স্পেনকে অভিনন্দন জানাচ্ছি। ওদের দলে আমার বেশ কয়েকজন ক্লাব সতীর্থ আছে। স্পেনের এই জয়ের কৃতিত্ব পুরোটাই খেলোয়াড়দের প্রাপ্য। ওরাই দেশকে এই সম্মান এনে দিয়েছে।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/২০১৩ ঘ.