২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরে নেদারল্যান্ডস দল সংবর্ধিত

বিশ্বকাপ ফুটবলে রানার আপ হয়ে দেশে ফেরার পর নেদারল্যান্ডস দলকে অভিনন্দন জানালেন সে দেশের প্রেডিডেন্ট ইয়ান পিটার বালকেনেনদে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 01:47 PM

Updated : 25 Aug 2022, 01:49 PM

আমস্টার্ডাম, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবলে রানার আপ হয়ে দেশে ফেরার পর নেদারল্যান্ডস দলকে অভিনন্দন জানালেন সে দেশের প্রেডিডেন্ট ইয়ান পিটার বালকেনেনদে। মঙ্গলবার প্রেসিডেন্টের সরকারী বাসভবনে নিমন্ত্রণ করা হয়েছিল গোটা ওলন্দাজ দলকে। সেখানে কোচ বার্ট ফন মারউইক এবং অধিনায়ক জিওভান্নি ফন ব্রঙ্কহোর্স্টকে দেশের বিশেষ সম্মানসূচক খেতাব ' নাইট ইন দ্য অর্ডার অব অরেঞ্জ নাসু' তে ভূষিত করা হয়। প্রেসিডেন্ট ভবন হতে নেদারল্যান্ডস দল সে দেশের রাণী বিয়াত্রিচের সঙ্গে সাক্ষাৎ করতে যায় রাজপ্রাসাদে। রাণীও তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানান ওলন্দাজ দলকে। এর আগে দলের যাত্রা পথে হাজার হাজার সমর্থক অভিনন্দন জানায়