নয়াদিল্লী, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বের নতুন চ্যাম্পিয়ন কে হচ্ছে তা আগেই জানিয়েছিল জার্মানির যাজক অক্টোপাস পল। তার ভবিষ্যদ্বাণী ছিল স্পেনের পক্ষে।
ফাইনালে স্পেন ১-০ গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হলে বিশ্বকাপের খেলা নিয়ে পলের দেওয়া সবগুলো ভবিষ্যদ্বাণী সত্যি হয়ে যায়। ফলে ভবিষ্যদ্বাণীর ক্ষেত্রে কোনো ভুল না করে স্পেনের সঙ্গে চ্যাম্পিয়ন হলো দু'বছর বয়সী অক্টোপাস পল।
বিশ্বকাপে জার্মানির ম্যাচগুলো নিয়ে তার ভবিষ্যদ্বাণী ফলে যাওয়ায় নায়ক বনে গিয়েছিল অক্টোপাসটি। পরে নির্ভুল ও নিঁখুত ভবিষ্যদ্বাণী দিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করে সে। টিয়া পাখিসহ অন্যান্যদের সবগুলো ভবিষ্যদ্বাণী সত্য না হলেও অক্টোপাসটি ছিল বরাবরই সঠিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/২০৫৫ ঘ.
bdnews24