ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিশ্বকাপ শুরুর আগে সেরা তারকা হওয়ার সম্ভাব্য তালিকায় তিনি ছিলেন না। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো আর কাকাদের নিয়েই মেতেছিলেন সবাই। কিন্তু বিশ্লেষকদের সেই হিসেবের ছক উল্টে দিলেন ডিয়েগো ফোরলান। সবাইকে পেছনে ফেলে তিনিই দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সেরা ফুটবলার।
টমাস মুলার নামটা মাসখানেক আগে ফুটবল বিশ্বে অপরিচিত ছিল। কিন্তু এখন সেরাদের একজন জার্মানির এই আক্রমণভাগের ফুটবলার। এই বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকবে তার জন্য। কারণ জিতেছেন সর্বাধিক গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট এবং সেরা তরুণ ফুটবলারের পুরস্কার।
তবে ইকের ক্যাসিয়াসের হাতে সেরা গোলরক্ষকের পুরস্কার ওঠা নিয়ে বিস্মিত হওয়ার সুযোগ নেই। গত কয়েক বছর ধরেই বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে ভাবা হচ্ছে তাকে। এবার গোলপোস্টের নিচে দেয়াল হয়ে ছিলেন তিনি। স্পেনকে চ্যাম্পিয়ন করে লেভ ইয়াসিন ট্রফিও জিতেছেন ক্যাসিয়াস।
উরুগুয়ে এবার শিরোপা না জিততে পারলেও বিশ্বকাপের সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বল পেয়েছেন ফোরলান। সেরার ট্রফি হাতে নিয়ে বিস্মিত উরুগুয়ের এই তারকা বলছিলেন, ''সত্যি বলছি, এখনো বিশ্বাস হচ্ছে না আমিই বিশ্বকাপের সেরা ফুটবলার। এটি আমার খেলোয়াড়ি জীবনের সেরা দিনের একটি।''
নেদারল্যান্ডসের ওয়েসলি
bdnews24