২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে কম গোল করে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস এবং রেকর্ড, দুটোই গড়েছে স্পেন। সেই সঙ্গে একটি অনাকাক্সিক্ষত রেকর্ড গড়ে ফেলেছে তারা। ফাইনালে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারায় স্পেন। তাতেই বিশ্বকাপে সব ম্যাচে সবচেয়ে কম গোল করে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছে ইকার ক্যাসিয়াসরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2010, 01:27 PM

Updated : 25 Aug 2022, 01:46 PM

জোহানেসবার্গ, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস এবং রেকর্ড, দুটোই গড়েছে স্পেন। সেই সঙ্গে একটি অনাকাক্সিক্ষত রেকর্ড গড়ে ফেলেছে তারা। ফাইনালে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারায় স্পেন। তাতেই বিশ্বকাপে সব ম্যাচে সবচেয়ে কম গোল করে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছে ইকার ক্যাসিয়াসরা। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সাত ম্যাচে স্পেন করেছে মাত্র আট গোল। এর আগে বিশ্বকাপে মোট ১১ গোল করে চ্যাম্পিয়ন হয়েছিল তিনটি দেশ। ১৯৩৮ সালে ইতালি চার খেলায় ১১ গোল করে শিরোপা জিতেছিল। ইংল্যান্ড ১৯৬৬ সালে ছয় খেলায় করেছিল ১১ গোল। আর ১৯৯৪ সালে ব্রাজিলও সাত ম্যাচে শিরোপা জেতার পথে ১১ গোল করেছিল। এবারের বিশ্বকাপে স্পেন তাদের প্রথম ম্যাচে ১-০ গোলে হেরেছিল সুইজারল্যান্ডের কাছে। গ্র"প পর্বে পরের দুই ম্যাচে হন্ডুরাসকে ২-০ এবং চিলিকে ২-১ গোলে হারায়। এরপর দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে যথাক্রমে পর্তুগাল, প্যারাগুয়ে, জার্মানি এবং নেদারল্যান্ডস সব দলকেই হারায় ১-০ গোলে। এছাড়া স্পেনই বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল যারা প্রথম ম্যাচে হারার পরও বিশ্বকাপ জিতলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯০৫ ঘ.