২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়াত সতীর্থকে গোলটি উৎসর্গ করলেন ইনিয়েস্তা

স্পেনকে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতিয়ে আন্দ্রেস ইনিয়েস্তা নিজের করা জয়সূচক একমাত্র গোলটি উৎসর্গ করেছেন তার প্রয়াত ক্লাব সতীর্থ ড্যানিয়েল জার্কিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2010, 01:26 PM

Updated : 25 Aug 2022, 01:46 PM

জোহানেসবার্গ, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনকে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতিয়ে আন্দ্রেস ইনিয়েস্তা নিজের করা জয়সূচক একমাত্র গোলটি উৎসর্গ করেছেন তার প্রয়াত ক্লাব সতীর্থ ড্যানিয়েল জার্কিকে। রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জেতানো গোলটি করেই ইনিয়েস্তা তার জার্সি খুলে ছুটে গিয়েছিলেন গ্যালারির কাছে। ভেতরের সাদা গেঞ্জিতে লেখা ছিল, ''ড্যানি জার্কি সবসময় আমাদের সঙ্গে আছে।'' মাত্র ২৬ বছর বয়সে মারা গিয়েছিলেন স্পেনের এই তরুণ প্রতিভাবান ফুটবলার। স্পেন অনুর্ধ্ব - ১৭, ১৯, ২০ এবং ২১ দলে ইনিয়েস্তার সতীর্থ ছিলেন ড্যানি। দুজনের সখ্য তাই ছিল দারুণ। গত বছর ড্যানি