২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোল্ডেন বুট মুলারের

সুযোগ ছিল ডেভিড ভিয়া এবং ওয়েসলি স্নেইডারের। কিন্তু রোববার ফাইনালে তারা কেউ গোল করতে পারেননি। ফলে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট পেয়েছেন জার্মান খেলোয়াড় টমাস মুলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 10:15 PM

Updated : 25 Aug 2022, 01:40 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুযোগ ছিল ডেভিড ভিয়া এবং ওয়েসলি স্নেইডারের। কিন্তু রোববার ফাইনালে তারা কেউ গোল করতে পারেননি। ফলে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট পেয়েছেন জার্মান খেলোয়াড় টমাস মুলার। তবে একেবারে খালি হাতে ফেরেননি ভিয়া। তিনি পেয়েছেন সিলভার বুট। বাদ যাননি স্নেইডারও। ব্রোঞ্জ বুট পেয়েছেন তিনি। টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করে গোল্ডেন বুট জেতার পাশাপাশি সেরা তরুণ ফুটবলারও হয়েছেন মুলার। এই লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন মেক্সিকোর জিয়োভানি সান্তোস ও ঘানার আন্দ্রে আয়ুকে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে পাঁচ গোল করেছেন চার জন টমাস মুলার, স্পেনের ডেভিড ভিয়া, নেদারল্যান্ডসের