জোহানেসবার্গ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হার দিয়ে শুরু, বিশ্বকাপ জয় দিয়ে শেষ। প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নতুন করে ইতিহাস লেখলো স্পেন। রোববার জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারায় তারা।
নির্ধারিত সময়ের ৯০ মিনিটের খেলা গোল শূন্যভাবে শেষ হয়। এরপর অতিরিক্ত সময়ের ২৬ মিনিটে জয়সূচক গোলটি করেন স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তা। ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর এবার বিশ্ব চ্যাম্পিয়নও হলো তারা।
পুরো ম্যাচে নেদারল্যান্ডসের খেলোয়াড়রা শক্তি প্রয়োগ করে খেলেছে। ফলে আটটি হলুদ কার্ড দেখার পাশাপাশি হেইটিঙ্গা অতিরিক্ত সময়ের ১৮ মিনিটে দেখেন লাল কার্ড।
প্রথমবারের মতো ফাইনালে উঠে শুরু থেকেই স্পেন নিজেদের মতো খেলেছে। ফলে কিছুটা হলেও নেদারল্যান্ডসকে চেপে ধরে ইউরো চ্যাম্পিয়নরা। খেলার ৪ মিনিটে ফ্রি-কিক পায় স্পেন। জাভির ফ্রি-কিক হাওয়ায় ভেসে নেদারল্যান্ডসের গোল মুখে পড়ে। মাথা দিয়ে গোলও করার চেষ্টা করেন সার্জিও র্যামোস। কোনো মতে বলটি ঠেকান ওলন্দাজ গোলরক্ষক স্টেকেলেনবার্গ।
আট মিনিটে স্পেনের সার্জিও বাসকুয়েতের ভুলে বল পেয়ে যান নেদারল্যান্ডসের ডার্ক কুইট। তার শট ধরে ফেলেন স্পেনের গোলরক্ষক ইকার ক্যাসিয়াস।
পাল্টা-আক্রমণ চালিয়ে ওভারল্যাপ করে নেদারল্যান্ডসের ছোট বক্সে ঢুকে পড়েছিলেন র্যামোস। তার শট নেদারল্যান্ডসের রক্ষণভাগের খেলোয়াড় হেইটিংগারের পায়ে লেগে চলে যায় মাঠের বাইরে। কর্নার শট নেন জাভি। বল পেয়ে ডেভিড ভিয়া বাঁ পায়ে প্রচণ্ড শট নেন। অল্পের জন্য বল চলে যায় গোলপোস্টের বাইরে দিয়ে।
প্রথমার্ধের মাঝামাঝি সময় থেকে খেলায় কিছুটা হলেও ফিরে আসে নেদারল্যান্ডস। ওয়েসলি
bdnews24