জোহানেসবার্গ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবলের সমাপনী অনুষ্ঠানের শুরুতেই মাঠে আসেন কলম্বিয়ার তারকা গায়িকা শাকিরা। তার কন্ঠে ছিল বিশ্ব কাঁপানো সেই গান 'ওয়াকা ওয়াকা'। সঙ্গে মন মাতানো নাচ আর আলোর রোশনাই। শেষ দিকে বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা মাঠে আসায় পূর্ণতা পায় অনুষ্ঠানটি।
শেষ হতেই পর্দায় ভেসে ওঠে বিশ্বকাপের শুরু থেকে ফাইনালের আগ পর্যন্ত দলগুলোর সাফল্য আর ব্যর্থতার ছবি। তারপর একে একে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর পতাকা ফুটে ওঠে মাঠের ক্যানভাসে। সব শেষে ফুটিয়ে তোলা হয় স্পেন ও নেদারল্যান্ডসের।
অনুষ্ঠানে চমৎকার খেলা উপহার দেয়ার জন্য ধন্যবাদ দেয়া হয।
সঙ্গে চলছিল স্থানীয় শিল্পীদের নাচ আর গান। এতে ফুটিয়ে তোলা হয় দক্ষিণ আফ্রিকার সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস। বিশ্বের ২১৫ টি দেশে এই অনুষ্ঠান সরাসরি স
bdnews24