২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উরুগুয়ের সঙ্গেই থাকতে চান তাবারেজ

উরুগুয়ের কোচের দায়িত্বে থেকে যেতে চান অস্কার তাবারেজ। তার প্রশিক্ষণেই দক্ষিণ আমেরিকার দেশটি ৪০ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে। যদিও চতুর্থ হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 02:21 PM

Updated : 25 Aug 2022, 01:41 PM

জোহানেসবার্গ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উরুগুয়ের কোচের দায়িত্বে থেকে যেতে চান অস্কার তাবারেজ। তার প্রশিক্ষণেই দক্ষিণ আমেরিকার দেশটি ৪০ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে। যদিও চতুর্থ হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের। এর আগে ৬৩ বছর বয়সী অস্কার তাবারেজের প্রশিক্ষণে ১৯৯০ সালের বিশ্বকাপে উরুগুয়ে উঠেছিল শেষ ষোলতে। দ্বিতীয়বার কোচের দায়িত্ব পেয়ে ২০১০ সালে দেশটিকে নিয়ে যান চার নম্বরে। কিন্তু এখন তার চুক্তির মেয়াদ শেষ। শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জার্মানির কাছে ৩-২ গোলে হারলেও তাবারেজের উৎসাহ ও উদ্যম নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ফলে তিনি নতুন করে চুক্তি করতে চান। তাবারেজ বলেন, "আমি আমার ফুটবল জীবনের শেষ প্রান্তে চলে এসেছি। তারপরও শারীরিকভাবে ঠিক আছি। উরুগুয়ের সঙ্গেই থেকে যেতে চাই আমি। কিন্তু এ নিয়ে কথা বলার সময় এখন নয়।" তিনি আরো বলেন, "আমার চাওয়ার কিছু নেই। কিন্তু আজকের সন্ধ্যা (শনিবার) থেকে আমার চুক্তির মেয়াদ শেষ। এখন সব কিছু নির্ভর করছে প্রস্তাব পাওয়ার ওপর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০০৪ ঘ.