২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ মোহাম্মদ আসলামের পূর্বাভাস

স্পেন না নেদারল্যান্ডস কার হাতে উঠবে বিশ্বকাপ শিরোপা? কোটি ভক্তের মতো আমারও প্রশ্ন এখন এই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2010, 07:51 PM

Updated : 25 Aug 2022, 01:37 PM

স্পেন না নেদারল্যান্ডস কার হাতে উঠবে বিশ্বকাপ শিরোপা? কোটি ভক্তের মতো আমারও প্রশ্ন এখন এই। রোববার সকার সিটির এই ফাইনালে আলাদা করে আমি কাউকে এগিয়ে রাখতে রাজি নই। দুই দেশই অসাধারণ ফুটবল খেলছে। শুধু বিশ্বকাপেই নয়, গত কয়েক বছর ধরেই তাদের সুন্দর ফুটবল মুগ্ধ করছে আমাকে। দেখুন, যোগ্য দেশই উঠে এসেছে ফাইনালে। তাদের প্রত্যেকের হাতেই সোনার কাপ বেশ ভালোই মানাবে। তবে আমি একটু হলেও এগিয়ে রাখবো স্পেনকে। ইউরোপ চ্যাম্পিয়নরা দারুণ ছন্দে রয়েছে। ওদের খেলায় আমি লাতিন ছন্দ খুঁজে পাচ্ছি। গোলরক্ষক ইকের ক্যাসিয়াস থেকে শুরু করে আক্রমণভাগের ডেভিড ভিয়া প্রত্যেকেই যেন সেরা সময় কাটাচ্ছেন মাঠে। তবে দু'দলের পার্থক্য উনিশ-বিশ। বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে ছোট ছোট পাসে দ্রুতগতির ফুটবল খেলছে তারা। দর্শক হিসেবে এমন ফুটবল দেখতে ভালো লাগে। দু'দলই মাঝ-মাঠ দখলে রেখে খেলতে পছন্দ করে। আমি নিশ্চিত স্পেনের ইনিয়েস্তা - জাভির সঙ্গে লড়াই হবে নেদারল্যান্ডসের