২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাব সতীর্থ এখন প্রতিপক্ষ

রোববারের বিশ্বকাপ ফাইনালে স্পেন - হল্যান্ড খেলায় লড়াই হবে ক্লাব সতীর্থদের মধ্যেও। কিছুদিন আগেও যারা একসঙ্গে ক্লাবের পক্ষে জয় ছিনিয়ে আনতে পাশাপাশি খেলেছেন, ফাইনালে তারাই নিজ নিজ দেশকে চ্যাম্পিয়ন করার জন্য খেলবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2010, 03:33 PM

Updated : 25 Aug 2022, 01:37 PM

জোহানেসবার্গ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববারের বিশ্বকাপ ফাইনালে স্পেন - হল্যান্ড খেলায় লড়াই হবে ক্লাব সতীর্থদের মধ্যেও। কিছুদিন আগেও যারা একসঙ্গে ক্লাবের পক্ষে জয় ছিনিয়ে আনতে পাশাপাশি খেলেছেন, ফাইনালে তারাই নিজ নিজ দেশকে চ্যাম্পিয়ন করার জন্য খেলবেন। স্পেনের মাঝমাঠের খেলোয়াড় সেস ফ্যাব্রিগাস ও নেদারল্যান্ডসের আক্রমণভাগের খেলোয়াড় রোবিন ফন পার্সি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন আর্সেনালের হয়ে। ফাইনাল খেলায় লিভারপুলের প্রতিনিধি থাকবে চারজন। তারা হলেন স্পেনের আক্রমণভাগের খেলোয়াড় ফার্নান্দো তোরেস ও গোলরক্ষক পেপে রাইনা, নেদারল্যান্ডসের আক্রমণভাগের অন্যতম তারকা ডার্ক কাউট ও রায়ান বাবেল। তাদের সঙ্গে খেলবেন ম্যানচেস্টার সিটির দু'জন, ওলন্দাজ খেলোয়াড় নাইজেল ডি জং। আর স