২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোপাসকে পাত্তা দিচ্ছে না স্পেন

স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে অক্টোপাস পলের ভবিষ্যদ্বাণীকে আমলেই নিচ্ছে না স্পেন। রক্ষণভাগের খেলোয়াড় কার্লোস মার্চেনা পলকে পাত্তা না দিয়ে বলেন, "এটা একটা অক্টোপাস। এর চেয়ে বেশি কিছু নয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2010, 02:02 PM

Updated : 25 Aug 2022, 01:38 PM

জোহানেসবার্গ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে অক্টোপাস পলের ভবিষ্যদ্বাণীকে আমলেই নিচ্ছে না স্পেন। রক্ষণভাগের খেলোয়াড় কার্লোস মার্চেনা পলকে পাত্তা না দিয়ে বলেন, "এটা একটা অক্টোপাস। এর চেয়ে বেশি কিছু নয়।" নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিততে স্পেন তাদের শক্তির সবটুকুই ঢেলে দেবে বলে জানান মার্চেনা। মার্চেনা স্পেনের তরুণ খেলোয়াড়দের বলেন, "সত্যিকার অর্থে প্রথমবারের মতো দলগতভাবে ভালো খেলা খেলছে স্পেন। যেন এক সূতায় গাঁথা একটি দল।" তবে মার্চেনা নেদারল্যান্ডসের শক্ত রক্ষণভাগ ও টোটাল ফুটবলের প্রশংসা করে বলেন, "তাদের রক্ষণভাগ খুবই ভালো। একজন সেরা গোলরক্ষক নিয়ে তারা স্বয়ং সম্পূর্ণ একটি দল। তাদের মাঝ-মাঠের খেলোয়াড়রা ভালো। প্রতিপক্ষকে বিপদে ফেলার জন্য যা যথেষ্ঠ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৫০ ঘ.