২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের ভোটেও স্পেন

কে জিতবে বিশ্বকাপ, এ নিয়ে আলোচনা চলছে সবখানে। এ ব্যাপারে পিছিয়ে নেই সাংবাদিকরাও। বিশ্বকাপের খবর সংগ্রহ করতে আসা সাংবাদিকদের ভোটে এগিয়ে আছে স্পেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2010, 01:49 PM

Updated : 25 Aug 2022, 01:38 PM

জোহানেসবার্গ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কে জিতবে বিশ্বকাপ, এ নিয়ে আলোচনা চলছে সবখানে। এ ব্যাপারে পিছিয়ে নেই সাংবাদিকরাও। বিশ্বকাপের খবর সংগ্রহ করতে আসা সাংবাদিকদের ভোটে এগিয়ে আছে স্পেন। ফাইনাল হবে রোববার সকার সিটি স্টেডিয়ামে। ভোটাভুটিতে অংশ নেন ৫৪টি দেশের সাংবাদিক। এতে ৬৩.৭৯ ভাগ ভোট পেয়েছে স্পেন। আর ১৯৭৪ ও ১৯৭৮ সালের বিশ্বকাপ ফাইনাল খেলা নেদারল্যান্ডস পেয়েছে ৩৬.২১ শতাংশ ভোট। বিশ্বকাপ শুরু আগেও এ রকম ভোটে সম্ভাব্য শিরোপা বিজয়ীদের তালিকায় উপরের দিকেই ছিল স্পেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯৪০ ঘ.