জোহানেসবার্গ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপে প্রথমবারের মতো শিরোপা জেতার জন্য নিজেকে উজাড় করে দিতে চান স্পেনের মাঝ-মাঠের খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তা ও তার দল।
ইনিয়েস্তার বিশ্বাস, রোববার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে নতুন করে ইতিহাস লিখবে তার দল।
ফাইনালে জিতলে স্পেন হবে বিশ্বকাপ জয়ী অষ্টম দেশ। তবে এটি হবে তাদের প্রথম বিশ্বকাপ জয়। ইনিয়েস্তা আশাবাদী, ইউরোপ চ্যাম্পিয়নরা তাদের স্বপ্নপূরণ করতে পারবে।
তিনি বলেন, "আমরা আমাদের সেরা খেলা খেলবো। কারণ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এছাড়া কোনো উপায় নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯২৩ ঘ.
bdnews24