২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিশেল প্লাতিনি এখন সুস্থ

ফ্রান্স ফুটবলের কিংবদন্তী উয়েফা প্রধান মিশেল প্লাতিনি শনিবার হাসপাতাল ত্যাগ করেছেন। শুক্রবার বিকেলে অসুস্থ হওয়ায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2010, 01:19 PM

Updated : 25 Aug 2022, 01:38 PM

জোহানেসবার্গ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রান্স ফুটবলের কিংবদন্তী উয়েফা প্রধান মিশেল প্লাতিনি শনিবার হাসপাতাল ত্যাগ করেছেন। শুক্রবার বিকেলে অসুস্থ হওয়ায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ৫৫ বছর বয়সী প্লাতিনি ২০০৭ সাল থেকে ইউরোপিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্লাতিনি সুস্থ হওয়ায় রোববার সকার সিটিতে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে তিনি উপস্থিত থাকবেন। ১১ জুন থেকেই তিনি দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯১২ ঘ.