জোহানেসবার্গ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব ফুটবলের রাজা হচ্ছে কোন দেশ? রোববার রাতে জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে স্পেন-নেদারল্যান্ডস ফাইনালের পরই ফুটবল দুনিয়া দেখতে পাবে নতুন রাজা।
বর্তমান ও সাবেক চ্যাম্পিয়ন, সব দলই বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে। স্পেন ও নেদারল্যান্ডস কোনো দলই আগে বিশ্বকাপের সোনার ট্রফি জেতেনি। সেই ১৯৯৮ সালে বিশ্ব দেখেছিল নতুন চ্যাম্পিয়ন। ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে ফুটবলের রাজার মুকুট পড়েছিল জিদানের ফ্রান্স। পরের দুইবার শিরোপা গেছে সাবেক দুই চ্যাম্পিয়ন ব্রাজিল এবং ইতালির ঘরে।
রেকর্ড পাঁচবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। ইতালি চারবার। তিনবার জার্মানি। দু'বার করে উরুগুয়ে ও আর্জেন্টিনা। ফ্রান্স এবং ইংল্যান্ড একবার করে বিশ্বকাপ নিয়ে গিয়েছিল ঘরে। এবার এই তালিকায় যোগ হবে নতুন রাজার নাম। আর নতুন রাজা হওয়ার লড়াইয়ে নামবে নেদারল্যান্ডস ও স্পেন।
এবার দীর্ঘ এক মাসের প্রতিযোগিতায় নাটকীয়তা কম ছিল না। সেমিফাইনালের আগেই বিদায় নেয় ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই শক্তিশালী দল ইংল্যান্ড এবং আর্জেন্টিনাকে চার গোল দিয়ে বিদায় দেয়ার পর অনেক ফুটবলবোদ্ধা ভাবতে থাকেন জার্মানিই হয়তো শিরোপা ঘরে নিয়ে যাবে। কিন্তু তাদের ভাবনায় পানি ঢেলে দেয় স্পেন। অথচ হার দিয়ে শুরু করেছিল ইউরো চ্যাম্পিয়নরা।
অপরদিকে ফাইনালে উঠতে খুব একটা বেগ পেতে হয়নি নেদারল্যান্ডসের। কোয়ার্টার ফাইনালে হারায় ব্রাজিলকে। ফাইনালে ওঠে উরুগুয়েকে হারিয়ে। বিশ্বকাপে টানা ছয়টি ম্যাচে হার না মেনেই স্পেনের মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস।
যে দলই শিরোপা জিতুক না কেন, তাই হবে ইতিহাস। ১৯তম বিশ্বকাপে অষ্টম চ্যাম্পিয়ন দেশ দেখবে ফুটবল বিশ্ব। স্পেন এর আগে বিশ্বকাপে শেষ আটের বাঁধাই কখনোই পেরুতে পারেনি। তবে নেদারল্যান্ডসকে অভাগা দলই বলা যায়। দু'বার ফাইনালে উঠেও সোনার কাপ সোনার হরিণ হয়ে যায় তাদের কাছে।
নেদারল্যান্ডস ১৯৭৪ সালে জার্মানির কাছে ও ১৯৭৮ সালে আর্জেন্টিনার কাছে হেরে যায়। দু'বারই তারা হার মানে স্বাগতিক দেশের কাছে। এবার অবশ্য প্রথমবারের মতো ফাইনালে স্বাগতিকদের পাচ্ছে না ওলন্দাজরা।
দু'দলের পার্থক্য ঊনিশ-বিশ। দু'দলের কোচই তা মানছেন। বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে ছোট ছোট পাসে দ্রুতগতির ফুটবল খেলতে অভ্যস্থ উভয় দলই। স্পেন কোচ ভিসেন্ত দেল বস্কে বলছেন, ''আমরা যেভাবে খেলে থাকি, সেভাবেই খেলবো। গোটা দল শিরোপা জেতার জন্য মুখিয়ে রয়েছে। এখন বাকি কাজটা করতে হবে মাথা ঠান্ডা রেখে।''
নেদারল্যান্ডসের কোচ বার্ট ফন মারউইকও স্পেনকে সামান্য এগিয়ে রাখছেন। এ ব্যাপারে তার সামান্য দ্বিধাও নেই। তারপরও তার সাফ কথা, জেতার জন্য সামান্যতম ছাড় দেয়া হবে না। ইতিহাস নতুন করে লেখাতে চায় তার দল।
ফুটবলবোদ্ধারা বলছেন, দু'দলই মাঝ-মাঠ দখলে রেখে খেলতে চায়। এর মানে স্পেনের ইনিয়েস্তা - জাভির সঙ্গে লড়াই হবে হল্যান্ডের
bdnews24