২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনই এগিয়ে: ক্রুয়েফ

নেদারল্যান্ডসের চেয়ে স্পেন ভালো দল। তাই তারাই বিশ্বকাপ জিতবে বলে মনে করছেন ওলন্দাজ ফুটবলের জীবন্ত কিংবদন্তি ইয়োহান ক্রুয়েফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2010, 12:15 PM

Updated : 25 Aug 2022, 01:38 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেদারল্যান্ডসের চেয়ে স্পেন ভালো দল। তাই তারাই বিশ্বকাপ জিতবে বলে মনে করছেন ওলন্দাজ ফুটবলের জীবন্ত কিংবদন্তি ইয়োহান ক্রুয়েফ। টোটাল ফুটবলের জনক ক্রুয়েফ ১৯৭৪ সালে দলকে ফাইনালে নিয়ে গেলেও পশ্চিম জার্মানির কাছে হার মেনে বিদায় নিতে হয় তার দলকে। জোহানেসবার্গে রোববারের ফাইনালে কে জিতবে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি বলবো স্পেন। যদিও আমার কাছে ফাইনালটি একটি ঘোড়দৌড় প্রতিযোগিতার মত। কিন্তু 'লা ফিউরিয়া রোজা'রা আমাদের চেয়ে ভালো ফুটবল খেলে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮০৩ ঘ.