জোহানেসবার্গ, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা থেকে এবার বিশ্বকাপ যাচ্ছে ইউরোপে এটা এখন নিশ্চিত। তবে কে হবে চ্যাম্পিয়ন, স্পেন নাকি নেদারল্যান্ডস তা জানতে অপেক্ষা করতে হবে রোববারের ফাইনাল ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত।
নেদারল্যান্ডস দু'বার ফাইনালে খেললেও চ্যাম্পিয়ন হতে পারেননি। আর স্পেন এবারই প্রথম ফাইনালে খেলছে।
সর্বাধিক পাঁচ বার চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল। চারবার বিশ্বকাপ জিতেছে ইতালি। তিন বার কাপ নিয়েছে জার্মানি। আর আর্জেন্টিনা এবং উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়েছে দু'বার করে। একবার করে শিরোপা গেছে ইংল্যান্ড ও ফ্রান্সের ঘরে।
২০০৬ সালের বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে ইতালি হয়েছিল চ্যাম্পিয়ন। পেনাল্টি কিকে ১ (৫) - ১ (৩) ব্যবধানে জিতে ইতালি।
এছাড়া ২০০২ সালে ব্রাজিল, ১৯৯৮ সালে ফ্রান্স, ১৯৯৪ সালে ব্রাজিল, ১৯৯০ সালে পশ্চিম জার্মানি, ১৯৮৬ সালে আর্জেন্টিনা, ১৯৮২ সালে ইতালি, ১৯৭৮ সালে আর্জেন্টিনা, ১৯৭৪ সালে পশ্চিম জার্মানি, ১৯৭০ সালে ব্রাজিল, ১৯৬৬ সালে ইংল্যান্ড, ১৯৬২ সালে ব্রাজিল, ১৯৫৮ সালে ব্রাজিল, ১৯৫৪ সালে পশ্চিম জার্মানি, ১৯৫০ সালে উরুগুয়ে, ১৯৩৮ সালে ইতালি, ১৯৩৪ সালে ইতালি ও ১৯৩০ সালে উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/২১১০ ঘ.
bdnews24