২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানির কোচ থাকছেন লো'ই

জোয়াকিম লো'ই থাকবেন জার্মান দলের দায়িত্বে। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানা গেছে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে দলকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়ার পুরস্কার হিসেবে তাকে পুনরায় দলের দায়িত্ব দেয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2010, 03:01 PM

Updated : 25 Aug 2022, 01:35 PM

বার্লিন, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোয়াকিম লো'ই থাকবেন জার্মান দলের দায়িত্বে। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানা গেছে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে দলকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়ার পুরস্কার হিসেবে তাকে পুনরায় দলের দায়িত্ব দেয়া হবে। ৫০ বছর বয়সী জোয়াকিম গত বিশ্বকাপের কোচ জুরগেন ক্লিন্সম্যানের স্থলাভিষিক্ত হয়েছিলেন। জোয়াকিমের চুক্তির মেয়াদ ছিল এ বছর ৩০ জুন পর্যন্ত। জার্মান ফুটবল ফেডারেশনের প্রধান থিও জোয়ানজিগার ৩০ জুলাই নির্বাহী কমিটির সভায় নতুন চুক্তিতে সাক্ষর করবেন। ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশীপ পর্যন্ত দায়িত্ব পেতে যাওয়া জোয়াকিমের অধীনে ৫৫ ম্যাচ খেলে ৩৮ জয় পেয়েছে জার্মানি দল। যদিও জোয়াকিম লো এসব ব্যাপারে এখনই কথা বলছেন না। উরুগুয়ের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পর দল নিয়ে দেশে ফিরে তিনি মত জানাবেন। পোর্ট এলিজাবেথে শনিবার ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/২০৫০ ঘ.